নড়াইলে কলেজছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ নড়াইলে কলেজছাত্রী সুমিত্রা মৃধার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের চৌরাস্তায় ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স ফোরাম’ ও ‘রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন’ এর উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এতে জেলার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা কলেজ ছাত্রী সুমিত্র মৃধার হত্যাকাণ্ডে জড়িতদের এখনও শনাক্ত করতে না পারায় ক্ষোভ জানান। গত মঙ্গলবার সন্ধ্যায় সুমিত্রা মৃধাকে সাতক্ষীরার শ্যামনগরে নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।