× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিভাইন আইটি লিমিটেড

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯

ডিভাইন আইটি লিমিটেড আইটি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগতমানের পণ্য তৈরির জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’এ মাঝারি শিল্প ক্যাটাগরীতে প্রথম পুরস্কার অর্জন করেছে ।

গত ২৮ জুলাই, ২০১৯ রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডিভাইন আইটি লিমিটেডের পক্ষ থেকে কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব ইকবাল আহমদ ফখরুল হাসান ( রাসেল ) ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনপিও পরিচালক এস এম আশরাফুজ্জামান।

এ বছর ৬টি ক্যাটাগরিতে ডিভাইন আইটি লিমিটেড সহ মোট ২৮টি প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। ডিভাইন আইটি লিমিটেড ইতিপূর্বে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৫’ সালে ক্ষুদ্র শিল্প ক্যাটাগরীতে প্রথম পুরস্কার অর্জন করেছিল।


এ ক্যটাগরির আরো খবর..