বাংলাদেশ নৌবাহিনীতে চাকুরীর সুযোগ

বাংলাদেশ নৌবাহিনীতে চাকুরীর সুযোগ

নৌবাহিনীতে চাকুরীর সুযোগ। বাংলাদেশ পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের উৎপাদন বিভাগের ইলেকট্রিক্যাল শপে শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ও দৈনিকভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/কুরিয়ারে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী

বিভাগ: ইলেকট্রিক্যাল

পদসংখ্যা: ০২টি

যোগ্যতা ও অভিজ্ঞতা: চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকসে ডিপ্লোমাসহ ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: প্রতিষ্ঠানের নিজস্ব বেতন/মজুরিকাঠামো অনুযায়ী

২. পদের নাম: সুপারভাইজার

পদসংখ্যা: ০২টি

যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকসে দুই বছরের ভোকেশনাল কোর্স অথবা পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: প্রতিষ্ঠানের নিজস্ব বেতন/মজুরিকাঠামো অনুযায়ী

৩. পদের নাম: ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ০৭টি

যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকসে ট্রেড কোর্স থাকতে হবে।

বেতন: প্রতিষ্ঠানের নিজস্ব বেতন/মজুরিকাঠামো অনুযায়ী

বয়সসীমা: ২০২২ সালের ২৪ মে পর্যন্ত প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বয়স শিথিলযোগ্য।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি করপোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন (যদি থাকে), সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের কপিসহ আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: আগামী ২৪ মে, ২০২২।

ট্যাগ আধা-সরকারী প্রতিষ্ঠানে চাকরিআনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন সমাবেশআনসারে নিয়োগএক নজরে সরকারী চাকরিএনজিওতে চাকরিএস আই পদে নিয়োগকলেজে চাকরিগ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগচাকরি খুঁজছেনচাকরির বিজ্ঞাপনচাকুরি চাইচাকুরি দিনচাকুরির খবরচাকুরির বিজ্ঞপ্তিডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে চাকুরিনারীদের চাকরিনারীদের চাকরির সুযোগনিয়োগ বিজ্ঞপ্তিনৌবাহিনীতে চাকুরীর সুযোগপুরুষের চাকরিপুলিশে নিয়োগপুলিশের এসআই পদে নিয়োগবয়স্কদের চাকরিবাংলাদেশ পুলিশে নিয়োগবাংলাদেশে সকল চাকরির খবরবেসরকারি প্রতিষ্ঠানে চাকরিব্যাংকে চাকুরিসকল চাকরিসরকারী চাকরিতে নিয়োগসরকারী চাকুরীসরকারী নিয়োগসরকারী বিজ্ঞপ্তিসাব ইন্সপেক্টর পদে নিয়োগস্কুলে চাকরি

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।