× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

নৌকা ডুবে ৪০ শরণার্থীর মৃত্যু ইজিয়ান সাগরে

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার সময় নৌকা ডুবে ৪০ শরণার্থীর মৃত্যু হয়েছে। তুরস্কের অবকাশযাপন কেন্দ্র আয়ভাসিকের কাছে শনিবার ওই নৌযানটি ডুবে যায়।

মাত্র এক দিন আগে শুক্রবার গ্রিসের সামোস দ্বীপ উপকূলে নৌকা ডুবে মারা গিয়েছিল ২৬ শরণার্থী।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দোগান জানিয়েছে, অবকাশযাপন কেন্দ্র আয়ভাসিকের কাছে ১২০ জন শরণার্থীকে নিয়ে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেন তুর্কি উপকূলরক্ষীরা। ইতিমধ্যে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় ১০ শিশুসহ ৪০ জন মারা গেছে। এদের মধ্যে চার শিশুর বয়স এক থেকে দুই বছর। কর্মকর্তাদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

গত বছর ১০ লাখেরও বেশি শরণার্থী যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশ থেকে ইউরোপে এসেছে। এদের মধ্যে যাত্রাপথে ৩৬০০ জন মারা গেছে অথবা নিখোঁজ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..