× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মুদি দোকানির মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু 

নোয়াখালীর সদর উপজেলার বিদ্যুৎস্পৃষ্টে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।   নিহত পারভেজ হোসেন (২২) উপজেলার দাদপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম বাহারীপুর গ্রামের আলী আজগর বেপারী বাহার উদ্দিনের ছেলে।
শুক্রবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম বাহারীপুর গ্রামের দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানায়,নিহত পারভেজ মুদি দোকানের পাশাপাশি ব্যাটারি চালিত একটি অটোরিকশা স্থানীয় এক যুবকের কাছে ভাড়ায় চালাতে দিত। শুক্রবার রাত ৮টার দিকে সে তার মুদি দোকানের পিছনে ওই অটোরিকশা চার্জ দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..