× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ফুট ওভারব্রিজের নির্মাণের দাবীতে মানববন্ধন  

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২
ফুটওভারব্রিজের নির্মাণের দাবীতে মানববন্ধন  

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা বাজারে জাতীয় ফোরলেন সড়কে সড়ক দূর্ঘটনা রোধে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবীতে এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীরা ঘন্টাব্যাপী মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
রোববার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বজরা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ইকবাল হোসেন চৌধুরী, ব্যবসায়ী নুর হোসেন সোহাগ, সড়ক দূর্ঘটনার শিকার রেজাউল হক করিম রনি।
বক্তারা বলেন, বজরা বাজার থেকে ৫০০ ফিট দক্ষিণে সড়ক ও জনপদ বিভাগ অপরিকল্পিতভাবে একটি ফুটওভার ব্রিজ তৈরী করছে। সেখানে কোন দোকানপাট বা মানুষের যাতায়াত নেই। এটি সরকারের অর্থের অপচয় ব্যাতীয় আর কিছু নয়।  এ ব্রিজটি সেখান থেকে সরিয়ে বজরা বাজারের মাঝখানে নির্মাণ করার জোর দাবী জানানো হয়।
সড়ক দূর্ঘটনার শিকার রেজাউল হক করিম রনি বলেন, কয়েকদিন আগে তিনি সড়ক দূর্ঘটনার শিকার হন।  বজরা বাজারে একটি ফুটওভারব্রিজ না থাকায় প্রনিনিয়ত সড়ক দূর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটে।
মনববন্ধন শেষে শিক্ষার্থী, এলাকাবাসী ও ব্যবসায়ীরা সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ফুটওভার ব্রিজের দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করেন।


এ ক্যটাগরির আরো খবর..