× Banner
সর্বশেষ
আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী সঠিক চিকিৎসা পেলে কঠিন রোগে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে – ডা. জুবাইদা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, ভর্তি ১৫৩ বাংলাদেশে ভারতের হাইকমিশনারের স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে পূজা মন্ডপ ভাংচুর, আটক ৪

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
নোয়াখালীতে পূজা মন্ডপ ভাংচুর, আটক ৪

নোয়াখালী প্রতিনিধি:  কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার জের ধরে নোয়াখালীর হাতিয়াতে পূজা মন্ডপ ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ৪জনকে আটক করে।
আটককৃত মো.সোহলে (২৫) হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে। এ ছাড়া তাৎক্ষণিক ৩জনের নাম জানাতে পারেনি পুলিশ।

গতকাল বুধবার (১৩ অক্টোবর) রাত ৯টা ১০মিনিটের দিকে হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের  বসবাসরত লোক শ্রী শ্রী প্রিতম  সাদুর বাড়ির দূর্গা পূজা মন্ডপে ও উপজেলার নলছিড়া ৯নম্বর ওয়ার্ডে বাবা লোকনাথ  পূজা মন্ডপে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার পবিত্র কোরআন অবমাননার জের ধরে রাত ৯টা ১০মিনিটের দিকে হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের লোক শ্রী শ্রী প্রিতম  সাদুর বাড়ির দূর্গা পূজা মন্ডপে শতাধিক দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করে।  একই সময়ে নলছিড়া ৯নম্বর ওয়ার্ডে বাবা লোকনাথ পূজা মন্ডপে ৩শতাধিক দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদেরকে মারধর করে। উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।   তিনি আরো জানান, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

অপর দিকে, জেলার বেগমগঞ্জ উপজেলার ১১ নং দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বজয়া পূজা মন্ডপ,শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির, ১১ নং দুর্গাপুর বনিকপাড়া পূজা মণ্ডপে  ৫০-৬০ জন দুর্বৃত্ত ভাংচুর করার চেষ্টা করে। এ সময় তারা পূজামণ্ডপের সামনের গেটে ইট পাটকেল নিক্ষেপ করে মন্দিরের গেট ভাংচুর করে। এ ঘটনায় পূজামণ্ডপে কর্তব্যরত পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বেগমগঞ্জের পূজা মন্ডপে ইট পাটকেল নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেন।   তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..