× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে জনদুর্ভোগ সৃষ্টিকারী খাল কাটার প্রতিবাদে মানববন্ধন

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
জনদুর্ভোগ সৃষ্টিকারী খাল

নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামে অপ্রয়োজনে ও জনদুর্ভোগ সৃষ্টিকারী খাল কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ রোববার সকালে উপেেজলার চিরিঙ্গা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, উপজেলার চিরিঙ্গার খালটি সি-৩ প্রজেক্টের মাধ্যমে ইতিপূর্বে এই খালটি একাধিকবার সংস্কার করা হয়েছে। কিন্তু চিরিঙ্গা খালের নোয়াখালী খালের অংশের বাঁধ সংস্কার করা হয়নি। যার কারণে বর্ষ এলেই আমাদের বাড়ি-ঘর, ফসলি জমি ও মৎস্য খামার পানির নিচে তলিয়ে যায়। বর্তমানে আবারো সরকারের বিএডিসি চিরিঙ্গা খালের মাথার বাঁধ না কেটে আবারো খালটি সংস্কারের উদ্যোগ নেয়। এতে আমাদের এই এই অঞ্চলের শত শত পরিবার দুর্ভোগের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই নোয়াখালী খালের শাখা চিরিঙ্গার খালের মাথার অংশের বাঁধ কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করার দাবি জানান স্থানীয়রা।


এ ক্যটাগরির আরো খবর..