× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

নিউজ ডেক্স

‘নোনা জলের কাব্য’ এখন দেশেও প্রশংসার জোয়ারে ভাসছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
‘নোনা জলের কাব্য’ এখন দেশেও প্রশংসার জোয়ারে ভাসছে

গত  বছর ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সাড়া জাগানো ছবি ‘নোনা জলের কাব্য’। আন্তর্জাতিক খ্যাতি অর্জনের পর এখন দেশেও প্রশংসার জোয়ারে ভাসছে ছবিটি।

গত শুক্রবার (২৬ নভেম্বর) বাংলাদেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ ছবিটি। বর্তমানে প্রদর্শিত হচ্ছে ঢাকা স্টার সিনেপ্লেক্সের পান্থপথ বসুন্ধরা শপিং মলে, মহাখালীর এসকেএস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার ও মিরপুর সনি সিনেমা শাখায়।

এছাড়া ঢাকায় শ্যামলী সিনেমা, যমুনা ব্লকবাস্টার মুভিজ, নারায়ণগঞ্জের সিনেমাস্কোপ, চট্টগ্রামের সিলভারস্ক্রিন ও সুগন্ধা সিনেমা এবং বগুড়ার মধুবন সিনেমা হলে। এই কয় দিনে ছবিটি বাংলাদেশের দর্শক ও চলচ্চিত্র প্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছে ও তাদের প্রশংসা পাচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “নোনা জলের কাব্য ছবিটিতে কুসংস্কারের বিরুদ্ধে ও নারীর ক্ষমতায়নের পক্ষে একটি বড় বার্তা রয়েছে এ সিনেমাটিতে।

দীর্ঘ ৭ বছরের যাত্রা শেষে অবশেষে মুক্তি পেল পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নোনা জলের কাব্য’।

উল্লেখ্য, ‘নোনা জলের কাব্য’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, এবং তাসনোভা তামান্না।

 


এ ক্যটাগরির আরো খবর..