নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় থেকে জাতিকে ফিরিয়ে আনতে হবে -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

‘বৈষয়িক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে গিয়েছে। দেশের অর্থনৈতিক মুক্তি অনেকটাই এসেছে। কিন্তু নৈতিকতা ও মূল্যবোধের মুক্তির কাঙ্ক্ষিত জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। তাই এ অবক্ষয় রুখতে হবে। জাতিকে এ অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে হবে।’ বলেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘আলোকিত ৫০ বছর’ শিরোনামে আয়োজিত শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে গণপূর্ত মন্ত্রী বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। এ চারটি বিষয়ের সমন্বয় ঘটাতে পারলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে জাতির ভবিষ্যৎ রচনায় স্বপ্ন দেখা সম্ভব হবে। তিনি আরো বলেন, বাংলাদেশকে পরিপূর্ণতা দিতে হলে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, ইমারত নির্মাণের মতো বৈষয়িক উন্নয়নের সাথে সাথে আমাদের মানসিকতারও পরিবর্তন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজের ৫০ বছরপূর্তি উদযাপন উৎসবের আহ্বায়ক ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী-সহ প্রাক্তন শিক্ষার্থীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।