রংপুর অঞ্চলের উন্নয়নে একসাথে কাজ করতে হবে –বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রংপুর অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখার দায়িত্ব সবার। সম্মিলিতভাবে কাজ করলে রংপুর আর পিছিয়ে থাকবে না। রংপুর অঞ্চলের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকরা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে উন্নয়নের ক্ষেত্র নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মহসীনুল করিম লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব, মুফদি আহমেদ, সহসভাপতি ফিরোজ চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।