নৈতিকতার জন্য কোটি কোটি টাকা ছেড়ে দিলেন বিরাট কোহলি!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে তিনি একের পর এক নজির গড়ে চলেছেন প্রতিনিয়ত। এবার দেশের যুবসমাজের সামনেও দৃষ্টান্তমূলক কাজ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২৮ বছর বয়সী ক্রিকেটারের সঙ্গে পেপসিকো-র চুক্তি ছিল ছ’বছরের। সেই চুক্তি শেষ হয়ে গিয়েছে চলতি বছর। এই চুক্তিকে আর বাড়িয়ে নিয়ে যেতে রাজি হননি ভারত অধিনায়ক।

আসলে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, এখন থেকে এমন কোনও পন্যের বিজ্ঞাপন তিনি করবেন না, যে পন্য তিনি নিজে ব্যবহার করেন না, বা, ব্যবহার করে সন্তুষ্ট নন। একটি সাক্ষাতকারে বিরাট কোহলি বলেছেন, ‘সবকিছুতেই আমি প্রথমে নিজেকে জিজ্ঞেস করি। আমি কি এটায় সন্তুষ্ট? যদি হই, তবেই তা অন্যদের করতে বলি।’

বিরাট কোহলি আরও বলেছেন, ‘সত্যিই তো। যদি কোনও পন্য আমি নিজে ব্যবহারই না করি, তাহলে সেটা অন্যদের ব্যবহার করার জন্য উতসাহ দেব কেন? আমি শুধু টাকা পাবো, এই চিন্তাধারা নিয়ে থাকি না।’ সত্যিই, দেশের মানুষের কাছে, নিজেকে এক বিরাট উচ্চতায় তুলে নিয়ে গেলেন কোহলি। শুধুই নৈতিকতার জন্য কোটি কোটি টাকার বিজ্ঞাপনও ছেড়ে দিলেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।