× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডিএমপির সমাবেশ নিয়ে সিদ্ধান্তের প্রতিবাদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

ঢাকা মহানগরীতে যে কোনো ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সভা-সমাবেশ নিষিদ্ধ নিয়ে ডিএমপির দেয়া সংবাদ বিজ্ঞপ্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

গতকাল ২ ডিসেম্বর রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রাশেদ খাঁনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ- ডিএমপি কর্তৃপক্ষের এ ধরনের অগণতান্ত্রিক, জনবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একইসঙ্গে সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকার হরণ করে সংবিধান পরিপন্থী কাজ থেকে ডিএমপি কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

আধুনিক রাষ্ট্রের অন্যতম শর্ত জনগণকে মতপ্রকাশের স্বাধীনতা প্রদান। কিন্তু বর্তমান সরকার প্রশাসনকে ব্যবহারকে জনগণের গণতান্ত্রিক কর্মসূচি সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের স্বৈরতান্ত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, করোনায় সরকারিদলের নেতাকর্মীদের দুর্নীতি, লুটপাটসহ সাম্প্রতিক সময়ের নানা অপকর্মের কারণে সরকারের প্রতি যে জনরোষ তৈরি হয়েছে সেটা রুখতেই সরকার ও প্রশাসন এমন মানবতাবিরোধী ও মৌলিক অধিকার পরিপন্থী সিদ্ধান্ত নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..