‘বিএনপির ত্রাণ আটকে দিয়ে সরকার তামাশা করছে’

নিজস্ব প্রতিবেদকঃ রোহিঙ্গা শরনার্থীদেনদর জন্য নিয়ে যাওয়া বিএনপির ত্রাণ আটকে সরকার মানবতার কাজ করেনি।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন।

তিনি বলেন, বিএনপির ত্রাণ আটকে দিয়ে সরকার প্রকারান্তরে রোহিঙ্গাদের সহযোগিতার নামে তামাশা করছেন। সরকার আন্তরিক হলে আমাদের ত্রাণ কার‌্যক্রম চালাতে বাধা দিতো না।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য শান্তিতে অং সান সু চির নোবেল ফেরত নেয়া উচিত। সু চি ক্ষমতায় থাকতে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে সেনাবাহিনীকে প্রশ্রয় দিচ্ছেন। হাজার হাজার রোহিঙ্গাদের হত্যা করে নাফ নদীতে ফেলে দিচ্ছে ময়িানমারের সেনাবাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

তিনি আরও বলেন, সরকারের বাধার পরেও বিএনপির একটি প্রতিনিধি দল ত্রাণ কার‌্যক্রম অব্যাহত রেখেছে। সেখানে মির্জা আব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সহযোগিতা করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।