‘নেতাকর্মীদের জেলে রেখে নির্বাচন হবে না’

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, তাদের জেলে রেখে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “প্রায় ৭৮ হাজার মামলা করা হয়েছে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। প্রায় সাড়ে ৭ লাখ আসামী করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমাদের খুব পরিস্কার কথা, এসব মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে কারাগারে রেখে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোনো নির্বাচন হবে না।”

জাতীয়তাবাদী মহিলা দল অনুষ্ঠানটির আয়োজন করে। এসময় মির্জা ফখরুল আরো বলেন, জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তিনি দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধশালী করেছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।