× Banner
সর্বশেষ
আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন কালকিনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নুরু মার্কেটে আগুন বৃষ্টির পানিতে নিয়ন্ত্রণ তবুও পুড়ে গেল তিন শতাধিক দোকান

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

ঢাকার কেরানীগঞ্জের নুরু মার্কেটে রাত এগারোটায় আগুন লাগে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।  আগুন লাগার দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে বৃষ্টির পানিতে আগুন নিয়ন্ত্রণে আসে। এতক্ষণে পুড়ে যায় তিন শতাধিক দোকান।

রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কালীগঞ্জ গার্মেন্টস পল্লির ওই মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।

মার্কেটের দোকান মালিক রফিকুজ্জামান রাহাত বলেন, রাত বেশি হওয়ায় দোকানপাট বন্ধ ছিল। দোকান মালিক ও কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর শুনতে পারেন মার্কেটে আগুন লেগেছে। ব্যবসায়ীরা দৌড়ে এসেও মালামাল রক্ষা করতে পারেননি। অগুনের ভয়াবহতা এতই ছিল যে, কেউ পাশেও যেতে সাহস পাননি।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. হানিফ জানান, কেরানীগঞ্জ ফায়ারসার্ভিসসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা কঠোর পরিশ্রম ও বৃষ্টির পানিতে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের সূত্রপাত কোথা থেকে কীভাবে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৃষ্টি না হলে পুরো নুরু সুপারমার্কেটসহ আশেপাশের হাজারেরও অধিক দোকানপাট পুড়ে যেতো।


এ ক্যটাগরির আরো খবর..