৫ লাখ ডলার পাচ্ছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবার

৫ লাখ ডলার পাচ্ছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবার

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবারকে ৫ লাখ ডলার এবং জাহাজের অন্য সব ক্রুকে সাত মাসের বেতন দেওয়া হবে বলে জানায় নৌ পরিবহন মন্ত্রণালয়।

বুধবার (২৫ মে) বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানায় নৌ পরিবহন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাদিসুরের এক ভাইকে শিপিং করপোরেশনে চাকরি দেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে তিনি কাজে যোগ দেবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম‍্যান খালিদ মাহমুদ চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন, নৌপরিবহন সচিব মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক মো. আবদুর রহমান, বিএসসির ব‍্যবস্থাপনা পরিচালক কমডোর এসএম মনিরুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ম পরিচালক নাসিমা পারভীনসহ অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।