নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্য গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ঢাকার শেরেবাংলা নগর ও কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ৭টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-মো. মিঠুন রহমান ওরফে মিঠু, সাকিব আল হাসান, মোহাম্মদ আব্দুস শুকুর সোহাগ, মোহাম্মদ জাবের ও মোহাম্মদ ওমর ফারুক।

এরা উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।