ঠাকুরগাঁওয়ে জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ে জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত
ঠাকুরগাঁওয়ে জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত
ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত জাদুঘরটিতে যান তিনি। এ সময় তাঁর স্ত্রীও সঙ্গে ছিলেন।
জাদুঘরে পৌঁছালে রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
পরিদর্শনকালে ড. মুহম্মদ শহীদ উজ জামান রাষ্ট্রদূতকে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর প্রতিষ্ঠার পটভূমি, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানান। একই সঙ্গে বাংলাদেশের জীববৈচিত্র্য, লোকজ সংস্কৃতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনধারা, নদীকেন্দ্রিক সভ্যতা, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, বৃক্ষবৈচিত্র্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাদুঘরের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী জাদুঘরের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, লোকজ পুতুল ও খেলনা, নদী, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বাদ্যযন্ত্র, তৃণমূলের লোকজ, বিজ্ঞান, বৃক্ষ এবং মহান মুক্তিযুদ্ধ গ্যালারি ঘুরে দেখেন। এসব গ্যালারিতে সংরক্ষিত গ্রামীণ জীবনের নানা উপকরণ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, সাংস্কৃতিক নিদর্শন এবং প্রকৃতি ও জীববৈচিত্র্যের বিভিন্ন উপাদান সম্পর্কে তাঁরা আগ্রহ নিয়ে জানতে চান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।