পাহাড়ের মানুষের মঙ্গলের জন্য কাজ করে যেতে চাই – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পাহাড়ের মানুষের মঙ্গলের জন্য কাজ করে যেতে চাই – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
পাহাড়ের মানুষের মঙ্গলের জন্য কাজ করে যেতে চাই

রাষ্ট্রের কল্যাণে কারো সাথে কোনো আপস করা হবে না। পাহাড়ের মানুষের মঙ্গলের জন্য আমরা নিরলস কাজ করে যেতে চাই।

গতকাল ঢাকায় সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলাউন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় সংক্রান্ত সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু এ কথা বলেন।

কক্সবাজার জেলাকে একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের আওতায় আনার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন দেশের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোর প্রয়োগ করা হবে তিনি আরো বলেন শুধু ঢাকায় বসে ফাইল সই বা নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নইমাঠে সশরীরে উপস্থিত থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই।

রোহিঙ্গা সংকট ও কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানানউদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও টেকসই সমাধানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রী এবং কক্সবাজারের সংসদ সদস্যদের সাথে নিবিড় সমন্বয় করে কাজ করা হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের সঞ্চালনায় সভায় সীমান্ত অপরাধচোরাচালানঅবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদারঅপহরণ ও মানবপাচার রোধসারের পাচার রোধ ও সুষম বণ্টন নিশ্চিতকরণপর্যটন নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সেন্টমার্টিনে অবৈধ স্থাপনা বা রিসোর্ট নির্মাণ বন্ধে কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশবিজিবিকোস্টগার্ড ও প্রশাসনের সমন্বয়ে নিয়মিত যৌথ টহল এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালানোর ওপর জোর দেওয়া হয়।

জুম মিটিংয়ে স্থানীয় প্রশাসনপুলিশবিজিবিমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পল্লী বিদ্যুৎসহ  সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।