রাজারহাটে বাল্যবিয়ে, যৌতুক ও নারী নির্যাতন মুক্ত ইউনিয়ন গড়তে গণসমাবেশ

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজার হাট উপজেলায় উমর মজিদ ইউনিয়নকে বাল্যবিয়ে, যৌতুক ও নারী নির্যাতন মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি (বুধবার) ফরকেরহাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমর মজিদ ইউপি চেয়াম্যান মোহাম্মদ আলী সরর্দার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে  উপস্হিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল  সোহরাওয়ার্দ্দী । বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: যোবায়ের হোসেন। আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা,ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ।

সমাবেশে বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিল। সমাবেশের আয়োজন করে উমরমজিদ ইউনিয়ন পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজারহাট, কুড়িগ্রাম। সমাবেশে বক্তাগণ উমর মজিদ ইউনিয়নকে বাল্যবিয়ে, যৌতুক ও নারী নির্যাতন মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।