আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনমতের উপর ভিত্তি করে না কি বিদেশি শক্তির মেটিকুলাস ডিজাইনের উপর ভিত্তি করে হবে, পরিস্কার নয়। ইসলামি ছাত্র শিবির যেভাবে নীলক্ষেত স্টাইলে নির্বাচন করে ডাকসু/ চাকসু জিতেছিল ঠিক একই স্টাইলে বিদেশি শক্তির মেটিকুলাস ডিজাইনের উপর ভিত্তি করে জামাতে ইসলামিও নির্বাচনে জিতে আসার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য চায় জামাতে ইসলাম ক্ষমতায় আসুক। মুক্তিযুদ্ধের পর থেকেই জামাতে ইসলাম এই সমস্ত বিদেশি শক্তির পিছনে লেগে থেকে এই অবস্থায় এসে পৌঁছেছে।
স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু বিএনপি সে অবস্থা বুঝার আগেই পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে গিয়েছে। নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসবে পরিস্থিতি কারোরই আয়ত্বে থাকবেনা।বিগত দিনে বাংলাদেশে যে গনতান্ত্রিক চর্চা হয়নি তারই সুযোগে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। বিগত দিনে যেপথে আওয়ামী লীগ বিএনপি চলেছে সে পথে জামাতি ইসলামিও চলবে এটাই স্বাভাবিক।
শেখ হাসিনা সরকারের পতনের পর জামাতে ইসলামের হয়ে যারা এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের মধ্যে অর্ধেকেরও বেশি প্রার্থী ইংল্যান্ড আমেরিকা প্রবাসী। স্বাধীনতার পর এই দিনটির জন্যই তারা বিদেশি শক্তির পিছনে লগ্নি করেছিলো। প্রথমে ছিলো সরকার ফেলে দেয়ার কারসাজি এবার ক্ষমতায় আসার পালা।
ইংল্যান্ডের রাষ্ট্রদূত বলেছেন জামাতে ইসলামি এখন আর একটি রেডিক্যাল ফোর্স নয় তারা এখন একটি রাজনৈতিক শক্তি। আমেরিকা ভূ-রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের নিয়ন্ত্রন চায়। ভারত অতীতের ভুল শুধরে সব রাজনৈতিক দলের সাথে সমান সম্পর্ক চায়।
বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য জামাতে ইসলাম ৫৪ বছর ধরে সাধনা করে গিয়েছে। আওয়ামী লীগ যখন স্বাধীনতা পেয়ে মাতোয়ারা হয়ে আখের ঘুচিয়েছে চুরিদারি দুর্নীতিতে আখন্ড নিমজ্জিত ছিলো তখন জামাতে ইসলামি ঘর ঘোচাতে ব্যস্ত ছিলো। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর আওয়ামী লীগ যে চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিলো ৭৫এর পর তারা সে চেতনা থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে জামাতে ইসলামের হাতে তুলে দিয়েছে। এর দায় একক ভাবে আওয়ামী লীগের।
প্রশাসনে নিজেদের লোক নিয়োজিত করার জন্য জামাতে ইসলাম ছাত্রদের মধ্য থেকে মেধাবীদের বিনা পয়সায় থাকা-খাওয়া কোচিংয়ের ব্যবস্থা করে প্রশাসক তৈরি করেছে। বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলার ডিএমদের মধ্যে ৬০জন জামাতে ইসলামের সমর্থক। সেনাবাহিনী কমপ্লিটলি আড়াআড়ি বিভক্ত। নৌবাহিনী-বিমানবাহিনীর অবস্থাও একই। পুলিশ-র্যাব সহ প্রতিটি ক্ষেত্রে জামাতে ইসলামের বিশ্বস্ত প্রতিনিধি রয়েছে।নির্বাচনে এরা প্রত্যেকে যারযার অবস্থান থেকে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য কাজ করে যাবে।
নির্বাচনের পর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এখনই আন্দাজ করা যাচ্ছেনা।
এ ক্যটাগরির আরো খবর..