সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত -স্বরাষ্ট্রমন্ত্রী

সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত -স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে। তাই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ীই সারা দেশে ওসিরা কাজ করছে। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা-১২ নাগরিক কমিটি আয়োজিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা-১২ নাগরিক কমিটি আয়োজিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। যখনই নির্বাচন আসে, শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলেই আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে। নির্বাচন কমিশন মনে করেছে দেশের সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা দীর্ঘদিন যাবৎ ওসি হিসেবে আছেন, তারা হয়ত কারও প্রতি অনুগত হতে পারে।তিনি বলেন, ওসিদের নিয়ে এ ধরনের বিবেচনা নির্বাচন কমিশনের, আমাদের কিছু নয়। এজন্যই তারা সারা দেশে ওসিদের ট্রান্সফার করেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ীই ওসিরা কাজ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক মোহাম্মদ আলমগীর, আরেফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, তৌকির আহমেদ, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, জায়েদ খান, প্রার্থনা ফারদিন দিঘী, মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।