× Banner
সর্বশেষ
আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

মাহমুদ খান, সিলেট ব্যুরো

নির্বাচনে অনেক প্রতিযোগিতা হবে -পররাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
নির্বাচনে অনেক প্রতিযোগিতা

উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, অতীতের মতো এবার সিলেটের মানুষ ভোটকেন্দ্রে যাবে। এ অঞ্চলের মানুষ ভোট দেয়। যেখানেই প্রচারণা করতে যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি ভোটারদের।

২৫ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় নগরীর নয়াসড়ক এলাকায় নির্বাচনি প্রচারণার সময় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনে অনেক প্রতিযোগিতা হবে। সবাই নিজে নিজে কাজ করছে। নির্বাচনে না এসে বিএনপি খুবই ভুল করেছে। তারা একটা বড় দল ছিল কিন্তু এখন ধ্বংস হয়ে যাবে। বিএনপিতে নেতৃত্বের অভাব। তারা এখন আর রাজনৈতিক দল নয় তারা এখন সন্ত্রাসী। সন্ত্রাসীরা কখনও জয়লাভ করেনি।

মোমেন বলেন, বিএনপি জ্বালাও-পোড়াও আর গুপ্ত হত্যায় ব্যস্ত। বাংলাদেশে এদের কোনও স্থান নেই। আওয়ামী লীগ উন্নয়নের দল। যে-সব উন্নয়ন হয়েছ তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে। এই সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে আরও হবে। শিক্ষা, চিকিৎসাসহ যে-সব খাতে উন্নয়ন করা দরকার সরকার তা করেছে আর করে যাবে।

তিনি আরও বলেন, আগামীতে আমাদের পরিকল্পনায় রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেটা আমরা করবো। যারা বিদেশে যাবেন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আমরা প্রশিক্ষিত লোক বিদেশে পাঠাবো।


এ ক্যটাগরির আরো খবর..