× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

নির্বাচনের পূর্বে ও পরে একমাস সেনাবাহিনী মোতায়েনের আহ্বান হিন্দু মহাজোটের

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ নির্বাচনকালীন সহিংসা নিরোধ কল্পে ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার স্বার্থে  আগামী নির্বাচনের পূর্বে ও পরে একমাস সেনাবাহিনী মোতায়েন করার আহ্বান জানান জাতীয় হিন্দু মহাজোট।

অদ্য ১৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তন, রমনা ঢাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জাতীয় প্রতিনিধি সম্মেলনে নেতৃবৃন্দ এ আহবান জানান।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হতে হিন্দু নেতৃবৃন্দ ও বিভিন্ন মঠ ও মন্দিরের সাধু সন্যাসীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারতের বহুল প্রচারিত দৈনিক যুগশঙ্খ পত্রিকার প্রধান সম্পাদক বিজয় কৃষ্ণ নাথ প্রধান অতিথি ও প্রধান প্রতিবেদক রক্তিম দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডঃ দ্বীনবন্ধু রায়, সিনিয়র সহ সভাপতি ডাঃ এম কে রায়, মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক সহ দেশের গণ্যমান্য ব্যক্তি ও সাধু সন্যাসীবর্গ। বক্তাগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে, নির্যাতন নীপিড়ন বন্ধ করতে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মূল্যবান মতামত পেশ করেন।

বক্তাগণ বলেন দেশে ব্যাপকভাকে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপিড়ন চলছে। নাসির নগর, অভয়নগর, দিনাজপুর, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজার সহ অতিতের হিন্দু নির্যাতনের অপরাধীদের শাস্তিবিধান না করায় একের পর এক হিন্দু নির্যাতনের ঘটনা ঘটছে।

বক্তাগণ বলেন কিছু সংখ্যক হিন্দু নেতাদের তুষ্ট করে এবার হিন্দু সম্প্রদায়ের ভোট পাওয়া যাবে না। হিন্দু সম্প্রদায়ের ভোট পেতে হলে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূনঃ প্রতিষ্ঠা করতে হবে। যে দল বা জোট হিন্দু সম্প্রদায়ের উপরোক্ত দাবী মেনে নেবে সেই দল বা জোটকে হিন্দু সম্প্রদায় ভোট দেবে অন্যথায় হিন্দু সম্প্রদায় ভোট বর্জন এর মত কর্মসূচী নিতে বাধ্য হবে।


এ ক্যটাগরির আরো খবর..