× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিরুৎসাহী ভোটারা, ঘুম নেই প্রার্থীর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: আসন্ন রংপুরের বদরগঞ্জ পৌরসভার নির্বাচনকে ঘিরে ভোটারদের তেমন আগ্রহ না থাকলেও ঘুম নেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। নির্বাচনে নিজেদের যোগ্য প্রার্থী প্রমান করতে মাঠঘাট চষে বেড়াচ্ছে ছয় মেয়র ও ৩৮ জন কাউন্সিলর প্রার্থী। তাঁরা শীতের কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণায়। উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, আসন্ন বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে এবারের মেয়র পদে ছয় জন, মহিলা কাউন্সিলর পদে ১৫ জন এবং নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন মনোনয়নপত্র দাখিল করেন। সাধারণ কাউন্সিলর পদে আট জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তবে ছয় জন মেয়র প্রার্থী ও ১৫ জন মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগের উত্তম কুমার সাহা, বিএনপির পরিতোষ চক্রবর্তী, জাতীয় পার্টির লতিফুল খাবীর, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শামিম আরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল বাকী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগের নেতা আজিজুল হক।

রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, হলফনামায় প্রয়োজনীয় তথ্য গোপন করায় ওই আট কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে । তবে, ছয় মেয়র প্রার্থী ও ১৫ জন মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্রে কোনো ত্রুটি না পাওয়ায় তা বৈধ ঘোষণা করা হয়েছে। মেয়র, কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের পৌরসভা নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে তেমন কোনো আগ্রহ নেই ভোটারদের। তবে প্রার্থীরা একমুহূর্ত সময় নষ্ট না করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পৌরসভার বালুয়াভাটা গ্রামের ভোটার সাইফুল ইসলাম বলেন, ‘এবারেরর নির্বাচনে ভোটারদের মধ্যে কোনো আনন্দ নেই।’ কারণ জানতে চাইলে বলেন, ‘এই এলাকায় বিনা ভোটে আ’লীগের এমপি নির্বাচিত হয়েছে। ভোটারা মনে করছে এবারের নির্বাচনে ভোট না দিলেও আ’লীগের মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হবে।

এদিকে দলীয় প্রতিকে নির্বাচন হওয়ায় গন্ডগোল হওয়ার সংশয় আছে বলে তিনি মনে করেন।’ স্বতন্ত্র মেয়র প্রার্থী আজিজুল হক বলেন, ‘ এর আগেও বেশ কয়েকবার নির্বাচন করেছি। কিন্তু এবারের ভোটে মানুষের মধ্যে তেমন আমেজ দেখছি না।’ কারণ হিসেবে তিনি বলেন, সংসদ নির্বাচনে বিনা ভোটে এমপি নির্বাচিত হওয়া, গ্রেফতার আতঙ্ক ইত্যাদি পরিস্থিতি বিবেচনা করে সাধারণ ভোটাররা ধারণা করছেন, ভোট দিলেও আওয়ামী লীগ, না দিলেও আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবেন। বিএনপির প্রার্থী পরিতোষ চক্রবর্তী বলেন, ‘আগে নির্বাচনী তফসিল ঘোষণা না হতেই মানুষের মধ্যে ভোটের আনন্দ বয়ে যেত। এবার দেখছি উল্টো। ভোটের কোনো আমেজে নেই পৌরসাসির মাঝে। বর্তমান সরকারের দমন, নিপীড়ন, ঘুষ, দুর্নীতি, বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হয়রানির নামে গ্রেফতার ও মামলা-হামলায় দেশের মানুষ ভয়ে চুপসে গেছে।

ভোট দেওয়া না দেওয়াকে একই হিসাবে দেখছেন সাধারণ ভোটাররা।’ তবে আওয়ামী লীগের প্রার্থী উত্তম কুমার সাহা অভিযোগগুলো ভিত্তিহীন দাবী করে বলেন, সবে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। এরপর মার্কাসহ পোষ্টার পৌর শহরের অলি-গলীতে লাগালেই ভোটের আমেজ চলে আসবে। এই সরকারের আমলে সাধারণ মানুষ অনেক সুখে আছে। ভোট দেবেন ভোটাররা। সেখানে প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না।


এ ক্যটাগরির আরো খবর..