নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

একটি সুস্থ জাতি গঠনে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। তাই জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ মেহেরপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদক, বিক্রেতা, ভোক্তাসহ সকলকে সচেতন হতে হবে। খাদ্য ভেজাল রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য মেহেরপুরকে একটি উন্নত জনপদে পরিণত করা। এই লক্ষ্য অর্জনের জন্য এ অঞ্চলের সকলকে সঠিক খাদ্যাভ্যাস ও জীবন-যাপন পদ্ধতি অনুসরণ করতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) মনজুর মোরশেদ আহমেদ ও মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।