দিল্লির সহিংসতা ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাদেরকেই সমাধান করতে হবে -কাদের

স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা মাথায় রেখেই মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে দাওয়াত করা হয়েছে। দিল্লির সহিংসতা ভারতের অভ্যন্তরীণ বিষয়। যার সমাধান তাদেরকেই করতে হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক নানা ইস্যুতে আলাপের সময় এসব কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাত করেছেন। এ নিয়ে আদালত তার সিদ্ধান্ত জানাবে।  দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান মন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।