দুলাল পালঃ সন্ত্রাসী বাহিনীরা হুমায়ুন কবীরের বাড়ি ঘর ভাংচুর ও জিডি প্রত্যাহার করার জন্য হুমকী দেয়। প্রতিবন্ধী হুমায়ুন কবীর জানায় থানায় জিডি করেও আমি নিরাপত্তা পাচ্ছিনা।
ঢাকা জেলার ধামরাই উপজেলার জমাল উদ্দিন (হাটি পাড়া) গ্রামে প্রতিবন্ধী হুমায়ুন কবীর থানায় জিডি (২৭-১/২/২০২০) করেও নিরাপত্তা পাচ্ছে না বলে সাংবাদিকদের জানান।
জিডি করার পরে ধামরাই থানার দারোগা সাইফুল ইসলাম সরেজমিনে পরিদর্শন করেন। দারোগার কথা জানতে পাড়ার পর সন্ত্রাসী বাহিনীরা (ফারুক হোসেন ছেলে মনির গং) ক্ষিপ্ত হয়ে হুয়ায়ন কবীরকে তার বাড়ি ঘর ভাংচুর ও জিডি প্রত্যাহার করার জন্য হুমকী দেন এবং সে বলেন আমি একজন অডিট অফিসার, আমাকে আইন কিছুই করতে পারবে না।
আরো জানা যায়, এই অডিট অফিসার বলে এলাকায় অনেকের কাছ থেকে ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। হুমায়ুন কবীররা চার ভাই, জামাল উদ্দিন, ফারুক, ও মুকুল। ফারুক হোসেন জালিয়াতী করে সকল সম্পতি নিজের নামে খারিজ করে নেন। সন্ত্রাসী বাহিনীরা দারোগাকে ঐ ভোক্তভোগীর বাড়িতে যেতে নিষেধ করেন। কিন্তু দারোগা সাইফুল বলেন ভোক্তভোগীর বাড়িতে গিয়ে যদি কেউ হামলা বা হুমকী দেন, সে যতবড় ভূমি দস্যু বা সন্ত্রাসী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। হুমায়ুন কবীরের বাড়ির জমির তপসিল (মৌজা মালঞ্চ, আর এস দাগ ৬৩৭, এস এ দাগ ৪৫৯ জমির পরিমাণ ৪৮ শতাংশ)।