আবুল কালাম আজাদ, যশোর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় যশোরে ত্রাণ বিতারণ অব্যাহত রয়েছে।
আজ যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ডে সকাল ১১টায় যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানার সমন্বয়ে খাদ্যসামগ্রী বিতরণ করে যশোর জেলা যুবদল। এসময় অসহায় মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
জেলা যুবদলের সাধারন সম্পাদক আনছারুল হক রানা বলেন, নিন্ম আয়ের মানুষের পাসে আমরা ঈদের উপহার সহ খাদ্যসামগ্রী বিতারণ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন যশাের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান বাবু, সাধারণ সম্পাদক নওশেদ আলী, বিএনপি নেতা খন্দকার আজিজুল হক শিশির, নুরুজ্জামান চঞ্চল, আবুল কাশেম কালু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হােসেন বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হােসেন বাবুল, যুগ্ম সম্পাদক শেখ রবিউল ইসলাম সহ- সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি, জামাল হােসেন বাবু, ইমরান হােসেন, আত্তাবুল আলম পরাগ, হাফিজুর রহমান, রয়েলসহ হােসেন প্রমুখ।

