× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

নিম্নমুখী প্রবণতায় রেমিট্যান্স

admin
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

চলতি অর্থবছরের প্রথম মাসে প্রবাসীদের পাঠানো অর্থে (রেমিট্যান্স) নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসে ১১৫ কোটি ১৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রবাসীদের পাঠানো এ অর্থ পূর্ববর্তী বছরের একই মাসের তুলনায় ৭ দশমিক ৩৪ শতাংশ কম।

প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০১৫-২০১৬ অর্থবছরের প্রথম সাত মাসে আগত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬৩ কোটি ৯১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে জানুয়ারিতে যে রেমিট্যান্স এসেছে, তা তৃতীয় সর্বনিম্ন।

এতে আরো দেখা গেছে, গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রবাসীদের পাঠানো অর্থ পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক শূন্য ৪ শতাংশ কম। ২০১৪-২০১৫ অর্থবছরের প্রথম সাত মাসে ৮৭৩ কোটি ৪ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল। ওই পুরো অর্থবছরে মোট ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।


এ ক্যটাগরির আরো খবর..