× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

নিজের ৭৪তম জন্মদিনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কি বললেন প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
জন্মদিনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী

নিজের ৭৪তম জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরু করেন প্রধানমন্ত্রী। তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখেন।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যতদিন বেঁচে আছি সম্মানের সঙ্গে যেন বাঁচতে পারি। সেই কাজটুক যেন করতে পারি।  আমার কাছ থেকে বাংলাদেশের মানুষের যেন উপকার হয়। মানুষ যেন ভালো থাকে।

শেখ হাসিনা বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, এই দেশটাকে যেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়তে পারি। বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, ওই টুকই আমার প্রচেষ্টা, আর কিছু না। নইলে বাবা-মা ভাই সব হারিয়ে রিক্ত নিঃস্ব হয়ে এই দেশে এসে কাজ করা, এটা খুবই কঠিন কাজ। তারপরেও শুধু একটা কথা চিন্তা করেছি যে দেশটাকে আমার বাবা এতো ভালোবেসেছেন, সে দেশের মানুষকে তাদের জন্য কিছু করে যেতে হবে। বাবার স্বপ্নটা যেন অপূর্ণ না থাকে। সেটা যেন পূর্ণ করতে পারি। সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। হয়তো করোনাভাইরাস না এলে আরও অনেক কাজ করতে পারতাম।

প্রধানমন্ত্রী আরও বলেন, যত বাধা বিঘ্ন আসুক সেটা অতিক্রম করার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষের আছে। এজন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলের কাছে দোয়া চাই যেন যতদিন বেঁচে আছি, যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারি।


এ ক্যটাগরির আরো খবর..