নারী দিবস নিয়ে ফারহানের গান

ফারহান আখতার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি গান তৈরি করেছেন বলিউডের অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার। গানটির সুর করেছেন কল্যাণ বড়ুয়া। ফারহান এই গানটি তৈরি করেছেন ফারআউট মিডিয়ার সহযোগিতায়। ফারআউট মিডিয়া সংগীত নির্মাণ, প্রকাশ ও গানের শিল্পীদের প্রতিভা বিকাশে কাজ করে।

ফারহানের এই নতুন গানে নারী-পুরুষের সমতার কথা প্রকাশ পেয়েছে। এখানে এমন এক পৃথিবীর কথা বলা হয়েছে, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণিভেদে সকল মানুষই সমান। এই গান সমতা উদ্‌যাপনের কথা বলে। ফারহান গানটির অনুপ্রেরণা পেয়েছেন তাঁর ছোট মেয়ের কাছ থেকে। এ তথ্য জানিয়েছেন এই ‘ওয়াজির’ তারকা নিজেই।

মেয়ে আকিরার আঁকা একটি ছবিই তাঁকে এই গান নির্মাণে উদ্বুদ্ধ করেছে। আকিরার সেই ছবিতে লেখা ছিল ‘আমরা সবাই ভালো দিকে আছি’। এই বাক্যটিই ফারহানকে নাড়া দিয়েছিল। ফারহান ভেবেছেন, পৃথিবীটাকে শিশুদের দৃষ্টিতে দেখা উচিত। কারণ ওদের মনে কোনো ভেদাভেদ থাকে না।

তবে এই গানটি নির্দিষ্ট কাউকে উৎসর্গ করতে চান না ফারহান। যাদের জীবন সংগ্রামের— তাঁদের সবার জন্যই ফারহানের এই গান।

শুধু গান দিয়ে নয়, এই ‘ভাগ মিলখা ভাগ’ তারকা এর আগেও নারীর ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ‘ম্যান অ্যাগেইনস্ট রেপ অ্যান্ড ডিসক্রিমিনেশন’ নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত আছেন ফারহান। এ ছাড়াও
জাতিসংঘের দক্ষিণ এশীয় নারী বিষয়ক পুরুষ শুভেচ্ছাদূত তিনি।

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফারহান আখতারের এই নতুন গানটি মুক্তি পাবে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।