নারীর প্রতি সহিংসতা রোধে লক্ষ্মীপুরে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘‘ধর্ষণ মুক্ত নিরাপদ দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই’’ এই শ্লোগানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল মজুমদার বাপ্পির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয়দেব নাথের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় ঐক্যজোটের আহ্বায়ক এম. ছাবির আহম্মেদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সমীর কর্মকার সাগর প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।