× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ধর্ষণ মুক্ত নিরাপদ দেশ চাই, মা বোনদের নিরাপত্তা চাই

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

ফেনী জেলার মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি আগুনে পুড়িয়ে হত্যা, মুন্সীগঞ্জের স্কুল ছাত্রী সেতু ম-লকে পাশবিক নির্যাতন, গাজীপুরের মণিকা গোমেজ ও শারমিন আক্তার, চট্টগ্রামের মামনি দে কে পাশবিক নির্যাতন ও হত্যা, রাজধানীর মুগদা এলাকার হাসি বেগমকে স্বাসরোধ করে হত্যা, লালমনিরহাটের রোজিনা বেগমকে আগুনে পুড়িয়ে হত্যা, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজারে সনাতন ধর্মের সপ্তম শ্রেণির ছাত্রী পূর্ণিমাকে অপহরণ করে দুর্বৃত্তরা। চুয়াডাঙ্গার আলম ডাঙ্গা উপজেলার অপ্রাপ্ত বয়স্ক রিতু সাহাকে জোর করে ধর্মান্তর করা হয়েছে।

নারীর প্রতি সহিংসতা রোধ ও উল্লেখিত ঘটানার প্রতিবাদে ও হাত্যাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আজ ২২ এপ্রিল ২০১৯, সোমবার সারাদেশের প্রায় ৪০০ উপজেলাসহ সকল জেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠিত মানববন্ধনে উপষ্ঠিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত, সহ-সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী, যুগ্ম সম্পাদক সন্তোষ শর্মা, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, দপ্তর সম্পাদক বিপ্লব দে, এবং কিশোরগঞ্জ জেলা পূজা কমিটির সভাপতি অ্যাড. ভুপেন্দ্র ভৌমিক ও সাধারণ সম্পাদক নারায়ন দত্ত প্রদীপসহ জেলা ও থানার নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..