× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

মোঃ রুপাল মিয়া

নারীর আত্মকর্মসংস্থানে সরকারের বহুমুখী উদ্যোগ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪
উইমেন নেটওয়ার্কের নতুন কার্যনির্বাহী কমিটি

শারীরিকভাবে নারী ও পুরুষ ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী। তাই বলে নারীরা পুরুষদের তুলনায় পিছিয়ে থাকবে এমনটা প্রত্যাশিত নয়। বিশ্বায়নের এই যুগে টেকসই উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীদেরও বহুমুখী কার্যক্রমে অংশগ্রহণ করা প্রয়োজন। রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অগ্রযাত্রা বিস্ময়কর। প্রশ্ন হলো সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে নারীর আত্মকর্মসংস্থানের ক্ষেত্র কতটা তৈরি হয়েছে এবং সরকারই কতটা উদ্যোগ গ্রহণ করেছে? কারণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান একই বিষয় নয়। কর্মসংস্থান হলো কারো অধীন কিংবা কোনো কর্তৃপক্ষের অধীন কাজের সুযোগ তৈরি হওয়া। আর কোনো মানুষ অন্যের উপর নির্ভর না করে নিজের প্রচেষ্টায় কর্মসংস্থানের ব্যবস্থা করলে তাকে আত্মকর্মসংস্থান বা স্ব-কর্মসংস্থান বলা হয়। এক্ষেত্রে একজন মানুষ কারও অধীন কর্মচারী হিসাবে কাজ না করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হন।

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই অর্ধেক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাও একটি বড়ো চ্যালেঞ্জ। তাই সরকার নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। যা টেকসই উন্নয়ননের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর নারীদের আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য এই অধিদপ্তর দরিদ্র ও অসহায় নারীদের ক্ষুদ্রঋণ প্রদান করে থাকে। ঋণের অর্থ দিয়ে নারীরা বিভিন্ন আয়বর্ধক কার্যক্রম যেমন সেলাই মেশিন ক্রয়, গোরু-ছাগল ও হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ব্যাবসা, মৎস্য চাষ, নার্সারি তৈরির মতো কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। এর ফলে নারীদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটছে। মহিলা বিষয়ক অধিদপ্তর নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম কর্মসূচির আওতায় ২০০৩-২০০৪ অর্থবছর হতে ২০২২-২০২৩ অর্থবছর পর্যন্ত ৬৪ উপজেলায় অসহায় ও দুঃস্থ মহিলার মধ্যে ১৬৯ কোটি ৪৮ লক্ষ ২৬ হাজার টাকা বিতরণ করেছে। সর্বোচ্চ ঋণ প্রদানের হার ছিল দুই লক্ষ টাকা।

চতুর্থ শিল্পবিপ্লবের যুগে তথ্য ও প্রযুক্তির   উন্নয়ন আত্মকর্মসংস্থানের পথকে সুগম করেছে। প্রযুক্তির সহায়তায় নারীদের আত্মকর্মসংস্থানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ‘হার পাওয়ার প্রকল্প’ বাস্তবায়ন করছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো তথ্য প্রযুক্তির সর্বোত্তম নিয়ামক ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসাবে তাঁদের টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করা। এই প্রকল্পের আওতায় ১৩০টি উপজেলার ২৫ হাজার ১২৫ জন নারীকে আইসিটি পেশাজীবী এবং উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন নিবন্ধিত মহিলা সমিতিভুক্ত দরিদ্র ও অসহায় নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে তাঁদের তৈরি পোশাক ও পণ্য সামগ্রী বিক্রির জন্য অধিদপ্তরের কার্যালয়ে বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র  ‘অঙ্গনা’ পরিচালিত হচ্ছে। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত অঙ্গনার মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারীরা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পান।

দেশের নারীসমাজকে উৎপাদনমূলক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে ছয়টি বিভাগীয় সদরে ছয়টি মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব প্রশিক্ষণকেন্দ্র হতে প্রতি বছর চার হাজারের অধিক নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

নারী উদ্যোক্তা তৈরি এবং তাঁদের উৎপাদিত পণ্য বিপণনের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০১১ সালে ‘জয়িতা ফাউন্ডেশন’ গঠন করে। বাজার চাহিদার নিরিখে জয়িতা ফাউন্ডেশন নতুন নতুন ব্যবসার ক্ষেত্র উদ্ভাবন ও উদ্ভাবিত ব্যাবসাসমূহে নারীদেরকে সম্পৃক্ত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে।

যুব উন্নয়ন অধিদপ্তর প্রতি বছর অনেক নারীকে বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করছে। যা নারীদের আত্মকর্মসংস্থানে কার্যকর ভূমিকা পালন করছে।

নারী-পুরুষের অসমতা কমিয়ে আনার লক্ষ্যে সরকার ২০০৯-২০১০ অর্থবছর থেকে জেন্ডার সংবেদনশীল বাজেট প্রদান করছে। যা সমতাপূর্ণ সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে।

২০৪১ সালের মধ্যে  উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের  লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য  চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদেরও  কর্মমুখী করে গড়ে তোলার বিকল্প নেই। নারীদের কর্মসংস্থানের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করার সরকারের বহুমুখী উদ্যোগ  উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের  কার্যকর ভূমিকা পালন করবে এমনটাই সকলের প্রত্যাশা। (পিআইডি ফিচার)


এ ক্যটাগরির আরো খবর..