বাড়ী ভাড়া না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

বাড়ী ভাড়া না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

সারাদেশ মহামারী করোনার প্রাদুর্ভাবে অচল। এসময়ে বাড়ি ভাড়া দিতে না পারায় কুষ্টিয়া শহরের কমলাপুরে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

করোনার এই সময়ে বাড়ি ভাড়া দিতে না পারায় কথা কাটাকাটির এক পর্যায়ে জুলেখা নামের (৩০) ওই নারীর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

জুলেখা জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়ার মেহেদী হাসানের স্ত্রী। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নেয়া হয় এবং হত্যা প্রচেষ্টাকারীকে পুলিশ আটক করে।

জানা যায়, শহরের কমলাপুর এলাকায় বজলুল হকের বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থাকতো জুলেখা নামের ওই নারী। গতকাল বুধবার সকালে জুলেখা তার বাড়ির বাইরে পাশের বাড়ির দুজন মহিলার সাথে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করেই বাড়ির মালিকের বড় ছেল রনি গর্ভবতী ওই মহিলার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

জুলেখার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে যায়।সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পঠানো হয়।

কুষ্টিয়া জেনারল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান, ওই নারীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায়  তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, বাড়ি ভাড়া নিয়ে ভাড়াটিয়া জুলেখা ও বাড়িওয়ালার স্ত্রীর মধ্যে কাটাকাটি চলছিল। এক পর্যায়ে রনির সাথে ওই নারীটির হাতাহাতিও হয়। এক পর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে অন্তঃসত্তা ওই গৃহবধুকে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। হত্যার চেষ্টাকারী রনিকে আটক করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।