নাট্য নির্দেশনা, পরিকল্পনা ও গবেষণার জন্য জাহাঙ্গীরনগর থিয়েটার প্রবর্তিত ‘নাট্যপার্বন সম্মাননা ২০১৪’ পেলেন নির্দেশক ও সংগঠক হবিগঞ্জের সুদীপ চক্রবর্তী

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পাঁচ দিনব্যাপী আয়োজিত নাট্যপার্বনের ৪র্থ সন্ধ্যা গতকাল শনিবারে এ সম্মাননা প্রদানের জন্য অনুষ্ঠান আয়োজন করা হয়|

তাকে সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেন জাহাঙ্গীরনগর থিয়েটারের সভাপতি ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনেওয়াজ। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন নাট্য নির্দেশক অনন্ত হীরা।

সুদীপ চক্রবর্তী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে শিক্ষকতা করছেন। পাশাপাশি ‘থিয়েট্রেক্স’ বাংলাদেশ নামের একটি রেপারর্টরি নাট্যদলের প্রধান পরিচালক হিসেবে কাজ করছেন। তার নির্দেশিত নাটক একাধিক দেশে মঞ্চায়িত হয়েছে। ‘মহাজনের নাও’, ‘লালজমিন’, ‘ম্যাকবেথ’, ‘জ্যোতি সংহিতা’, ‘ফনা’ এবং ‘কবর’ তার উল্লেখযোগ্য নির্দেশনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।