নাটোরে ম্যাগজিন সহ একট পিস্তল ও প্লাস্টিকে মোড়ানো একটি খেলনা রিভলবার উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে নাটোর আধুনিক সদর হাসপাতালে সংলগ্ন বস্তি এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সপিং ব্যাগের ভিতর থেকে অস্ত্র দুটি উদ্ধার করে পুলিশ।
নাটোর নিচাবাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা জানান, কতিপয় সন্ত্রাসী নাশকতার জন্য আগ্নেয়াস্ত্রসহ হাসপাতাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে মর্মে সংবাদের ভিত্তিতে পুলিশ বস্তি এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা প্রাচির টপকে পালিয়ে যায়। এসময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সপিং ব্যাগের ভিতর থেকে গুলিবিহীন ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও প্লাস্টিকের তৈরী একটি খেলনা রিভলবার উদ্ধার করা পুলিশ।
পুলিশে কর্মকর্তা রানা বলেন, এগুলো কি উদ্দেশ্যে এবং কারা নিয়ে এসেছে তা দ্রুত সনাক্ত করার চেষ্টা চলছে। বুধবার দুপুরে আওয়ামীলীগের দুটি ও ছাত্রলীগের পৃথক দুটি বিবাদমান গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়াসহ গুলি বর্ষনের ঘটনা ঘটে। এই ঘটনায় ওয়ার্ড কাউন্সিলরসহ ৭ জন আহত হন এবং জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও নাটোর এন এস কলেজের সাবেক ভিপি ইশতিয়াক আহমেদ ডলার এর চেম্বার ভাংচুর ও গুলি বর্ষন করা হয়। এই ঘটনায় শহরে চরম উত্তেজনা বিরাজ করছিল। ধারনা করা হচ্ছে বিবাদমান কোন একটি গ্রুপের পক্ষে সন্ত্রাসীরা হাসপাতাল এলাকায় অবস্থান নিয়েছিল।
পুলিশ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিয়ে তদন্ত করেছে।


