নাটোরে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের মানববন্ধন ৮ দফা বাস্তবায়নের দাবি

নাটোরে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের মানববন্ধন ৮ দফা বাস্তবায়নের দাবি

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে নাটোর শহরের কানাইখালি প্রেসক্লাব এলাকায় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব ঘোষিত ৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাটোর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু মহাজোটের আহবায়ক ও সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়া ভাস্কর বাগচী, বাংলাদেশের হিন্দু যুব মহাজোটের নাটোর জেলা শাখার সভাপতি সুজিত ঘোষ, বিভাগীয় সমন্বয়ক বিনোত বিহারি দাস, সাধারণ সম্পাদক চন্দ্রন নাগ।

বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান সাম্প্রদায়িক হামলা, বাড়ি-ঘর,দোকান-পাট,মন্দির, সীমান্ত হত্যা, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোকারী দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে ।

বক্তারা আরোও বলেন, সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যাল গঠন করে দোষীদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পূনর্বাসনের দাবি করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।