× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

মনিরুল ইসলাম(নাটোর প্রতিনিধি)

নাটোরে দুইটি খুনের মামলা থেকে খালাশ পেলেন বিএনপি নেতা দুলু সহ ১৪ জন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

 ২০১৫ সালের ৫ জানুয়ারি আওয়ামীলীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গণতন্ত্র রক্ষায় বিজয় র‍্যালী কর্মসূচিতে যাওয়ার সময় নাটোর সদর উপজেলার তেবারিয়া এলাকায় যুবলীগ কর্মী রাকিব ও রায়হান নামের দুইজনকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা।

এ ঘটনায় রাকিব এর বড় ভাই আবজুম বাদী হয়ে নাটোর থানায় দুলু সহ ১৪ জনকে আসানী করে একটি মামলা করেন। মামলার তদন্তকারী পুলিশ তদন্তপ্রাপত আসামী বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাটোরের বিএনপি জনপ্রিয় নেতৃত্ব রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ ১৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

পরে বিভিন্ন সময় জামিনে ছিলেন আাসানীগণ। মামলার আসামী পক্ষের আইনজীবী রুহুল আমিন টগর বলেন, বাদীপক্ষ আসামীদের সনাক্ত করতে না পারায় এবং রাষ্ট্র পক্ষ স্বাক্ষী প্রমান করতে না পারায় আজ বুধবার ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টায়  নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ মাঈনুদ্দিন  বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ ১৪ জনকে বেকসুর খালাস প্রদান করেন।

এ বিষয়ে দুলু বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার রাজনৈতিক প্রতিহিংসায় আইনের শাসনকে কুক্ষিগত করে বিরোধীমতকে দমন করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল। কিন্তু দেরিতে হলেও সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর আদালত দুলু কে আরো তিনটি মানলা থেকে বেকসুর খালাস দিয়েছেন।
দুলু আরো বলেন, রাকিব ও রায়হান হত্যার প্রকৃত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..