× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

নাটোর প্রতিনিধি

নাটোরের হালতি বিলে নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছে ২ শিশু

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
নৌকা ডুবিতে প্রাণ

শুক্রবার সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলার হাতি বিলে আনন্দ ভ্রমন করতে গিয়ে নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছে দুই শিশু। নিহতরা হলো- মোঃ আব্দুল্লাহ (১১) ও মোঃ আব্দুর রহিম(৯)। এরা নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা। পাশ বর্তী নলডাঙ্গা হাতী বিলে মনোরম দৃশ্য দেখতে নৌকা ভাড়া করে বিনোদন করছিনা। চলন্ত ইঞ্জিনচালিত নৌকাটি একপর্যায়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগলে সাথে সাথে নৌকা ডুবে যায়।

এসময় অন্যান্য যাত্রীরা সাঁতার কেটে বেঁচে গেলেও শিশু দুটি নিখোঁজ হয়ে যায়। নৌকায় তাদের বাবা মা সহ আরো ১৭ জন ছিল। পরে নলডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের লোক ও পুলিশ ঘটনাস্থলে  আসেন এবং খোজাখুজির পর রাত ৮ টার দিকে নৌকার তেল থেকে শিশুদের অচেতন অবস্থায়  উদ্ধার করে  নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নলডাঙ্গা থানার ওসি বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..