× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

নশাসন ইউনিয়ন আধুনিক ও ডিজিটাল করতে সুযোগ চায় মোঃ বাবুল হোসেন মোল্লা

admin
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥  শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন আধুনিক ও ডিজিটাল করতে ইউনিয়নবাসীর কাছে সুযোগ প্রার্থনা করছে চেয়ারম্যান প্রার্থী মোঃ বাবুল হোসেন মোল্লা। মোঃ বাবুল হোসেন মোল্লা দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের আন্তরিক সমর্থনে আনারস প্রতিকে স্বতন্ত্র প্রার্থী হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মোঃ বাবুল হোসেন মোল্লা বলেন, আমি মিথ্যা কথার ফুলঝুড়ি নিয়ে সাধারণ মানুষকে বিব্রত করতে আসিনি। আমি আমার ইউনিয়নবাসীর সহযোগীতা পেলে ইউনিয়ন থেকে ঘুষ, দূর্ণীতি, চাঁদাবাজি, মাদক ও ভূমিদস্যুদের বিরুদ্ধে লড়বো। এ সকল অন্যায় অনিয়ম বিগতদিনের নির্বাচিত চেয়ারম্যানগণ লালন করেছে আর আমি সে সকল অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিব।

চেয়ারম্যান প্রার্থী মোঃ বাবুল হোসেন মোল্লার ব্যক্তিগত পরিচয় ঃ তিনি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি শুরু করেছেন। নড়িয়া বিএল উচ্চ বিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করেন। এরপর থেকে তিনি সিলেটে ব্যবসা শুরু করেন। এখন তিনি একজন বিশিষ্ঠ ব্যবসায়ী। এলাকার মানুষের চির বন্ধিদশা তার মনে দাগ কাটে। সাধারণ মানুষকে বন্ধিদশা থেকে মুক্ত করতেই তার এ সংগ্রাম। সাধারণ জনগণ তার সাথে আছে তাই তিনি বিজয়ে শতভাগ প্রত্যাশী।

২০০৭ সাল থেকে তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্বরত আছেন।


এ ক্যটাগরির আরো খবর..