× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

নবীগঞ্জে রেজাকে বর্জনের আহবান জানালেন এমপি আবু জাহির

admin
হালনাগাদ: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি বলেছেন, ড. রেজা কিবরিয়াকে হবিগঞ্জ-১ আসনের মানুষ বর্জন করাই উচিৎ,কারণ সে তাঁর বাবার রক্তের সাথে বেঈমানী করে বাবা হত্যাকারীদের সাথে হাত মিলিয়েছে। যাকে স্বয়ং প্রধানমন্ত্রী যাকে নিন্দা জানিয়েছেন আমরাও তাকে প্রত্যাক্ষাণ করছি।

আগামী ৩০ তারিখ নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান। গত শনিবার দিবাগত রাতে হবিগঞ্জ-১ আসনের প্রার্থী শাহনওয়াজ মিলাদ গাজীর সমর্থনে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আউশকান্দি ইউপি আওয়ামীলীগের সভাপতি দিলাওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক মেম্বার সুজন মিয়ার পরিচালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,উপজেলা আওয়ামলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল,সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল,কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক রবিন্দ্র কুমার পাল,ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন,আলী আহমদ মুসা,সাংবাদিক এম এ আহমদ আজাদ,আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদিন,যুবলীগ নেতা শামীম আহমদ, কৃষকলীগের সভাপতি মহসিন আহমদ,তরুণলীগের নেতা দুলাল আহমদ, ছাত্রলীগের নেতা এম এ সবুর ও ইমরান আহমদ রেজা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..