× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

নিউজ ডেক্স

নবীগঞ্জে বীরমুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
নবীগঞ্জে বীরমুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ,হবিগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার ৪ নং দীঘল ইউনিয়নের কসবা গ্রামের বাংলার সূর্য সন্তান বীর  মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম ওরফে মইজুল(৭০) ইন্তেকাল করেছেন।
তিনি ২২ ডিসেম্বর বুধবার রাতে তিনি সিলেটের একটিনহাসপাতালে তিনি বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার  বিকাল ২ ঘটিকায় কসবা আলীয়া মাদ্রাসা ও প্রাইমারী স্কুল মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও গার্ড অব অনার প্রদান কনের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলিগের যুগ্ন সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক প্রতিষ্ঠতা সভাপতি কাজী ওবায়দুল কাদের হেলাল, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন, উপজেলা  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা নঈমুদ্দিন সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং গ্রামবাসী। নবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মাইদুল ইসলাম মইজুল সাহেব কে রাষ্ট্রীয় সালাম জানায়।


এ ক্যটাগরির আরো খবর..