নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ আহত ২৫

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিজনারপাড় নামক স্থানে গত সোমবার রাত সাড়ে ১২টার সময় এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ও পাথর বুঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।

সংঘর্ষে বাস চালকসহ ২৫জন যাত্রীরা আহত হয়েছেন। দুর্ঘটনার পর ১ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আব্দুর রহমান একদল পুলিশ নিয়ে ও এলাকাবাসীর সহযোগিতায় আহত বাস যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান ।

শেরপুর হাইওয়ে থানার এসআই বিমল ভৌমিক সত্যতা নিশ্চিত করে জানান,নিহত ট্রাক চালকের নাম সাগর। বাড়ি ঢাকায়। তার স্বজনদের সাথে কথা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক শেরপুর হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।