× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

উত্তম কুার পাল হিমেল,নবীগঞ্জ,হবিগঞ্জ থেকে

নবীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ হুমকির প্রতিবাদে ড. রেজা কিবরিয়াকে অবাঞ্চিত ঘোষনা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০২২
শেখ হাসিনাকে প্রাণ হুমকির প্রতিবাদে

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকী ও কটুক্তির প্রতিবাদে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ৪ জুন শনিবার বিকালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।

উক্ত প্রতিবাদ সমাবেশ থেকে গণ অধিকার পরিষদের আহŸায়ক ড. রেজা কিবরীয়াকে নবীগঞ্জে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ্র দাশের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক ও আলহাজ¦ সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ এবং ডাঃ নাজরা চৌধুরী প্রমূখ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে নবীগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ মিছিল প্রদক্ষিন শেষে নতুন বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। বক্তাগন বলেন, ৭১ এর পরাজিত  শক্রুরা জননেত্রী শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। বক্তারা বলেন ৭৫ এর খুনীচক্র বিএনপি জামাত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিনিয়ত কুৎসা ও কটুক্তির পাশাপাশি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে আসছে যা শিষ্টাচার ও রাষ্ট্রদ্রোহিতার শামীল। বক্তাগন ৭৫ এর খুনী বিএনপি জামাত রাজাকার আলবদর ও আলশামস প্রজন্মদের সর্বক্ষেত্রে প্রতিহত ও প্রতিরোধে আওয়ামীলীগ প্রতিজ্ঞাবদ্ব। বক্তাগন বিএনপির পেইড এজেন্ট ডঃ রেজা কিবরিয়া’কে নবীগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..