× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নবীগঞ্জে টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে দু‘গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার নিভৃতপল¬ী  দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক ও জামারগাও গ্রামে পাওনা টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিরুধকে কেন্দ্র করে দু‘গ্রাম লোকের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন লোক আহত হয়েছে।

আহতদের মধ্যে ১০জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। আবারো যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকায় রয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

এলাকাবাসী সুত্রে জানাযায়, দীঘলবাক গ্রামের ছায়েদ মিয়ার কাছে জামারগাও গ্রামের কাজল মিয়ার কিছু টাকা পাওনা ছিলো। এ নিয়ে দু‘জনের মধ্যে বিরুধ দেখা দেয়। এ বিরুধকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুরে দু‘জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এ খবর উভয় গ্রাম ও তাদের আত্বীয় স্বজনদের মধ্যে জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে আসে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০জন লোক আহত হয়। আহতদের মধ্যে নাইম মিয়া (১৮), আহমদ আলী (৩৫), জয়তিক মিয়া (৪০), রিপন মিয়া (২০), শিপন মিয়া (২৬), আলী হোসেন (২৮), ছায়েদ মিয়া (৩৫), ফয়ছল মিয়া (২০), ফরমান আলী (২৪), সোহাগ আহমদ (২৩) ও মামুন মিয়া (১৪) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..