× Banner
সর্বশেষ
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫

ধামরাইয়ে স্ত্রী দাবি করে ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

দুলাল পাল স্টাপ রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে স্কুলে যাওয়ার পথে স্ত্রী দাবি করে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে প্রাইভেট কারে তুলে পালানোর চেষ্টা করে স্থানীয় এক যুবক ।পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে ছাত্রীকে উদ্ধার করলেও অভিযুক্ত যুবক পালিয়ে যায়।

জানা যায় ধামরাইয়ের পশ্চিম বেলিশ্বর গ্রামের ওই ছাত্রী (১২)গতকাল স্কুলে যাচ্ছিল।পথে একই গ্রামের লাল মিয়ার ছেলে মান্নান (৩০) তার গতিরোধ করে জোর করে প্রাইভেট কারে তুলে নেয়। এ সময় ছাত্রীর চিৎকার শুনে এলাকাবাসী গাড়িটি ধাওয়া করে।অবস্থা খারাপ দেখে মহিষাশী বাজার বাসষ্ট্যন্ডে ছাত্রীকে গাড়িতে রেখে পালিয়ে যায় মান্নান।

মান্নানের পরিবার জানান,ওই ছাত্রীকে তাদের ছেলে চার লাখ টাকা কাবিনে বিয়ে করেছে।সে তার বৈধ স্ত্রী।তবে বিষয়টি পত্রিকায় প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। ছাত্রীর বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..