× Banner
সর্বশেষ
আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’

নবীগঞ্জে জুয়ারীদের হামলায় সংবাদকর্মী আহত

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জসিম তালুকদার (২৩) নামের এক সংবাদকর্মীর ওপর হামলা চালিয়েছে একদল জুয়ারীরা। হামলায় তার একটি হাত ভেঙ্গে গেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গাজীর মোকাম নামক স্থানে। গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ওই গ্রামের জুলফু মিয়ার পুত্র জসিম তালুকদার ন্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও বৃন্দাবন কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।

নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন জসিম এ প্রতিনিধিকে জানায়, উল্লেখিত সময়ে ভরগাঁও গাজীর মোকামের পাশের একটি মাঠে বসে ওই গ্রামের নূর হোসেন, ইমন মিয়া, তালুক মিয়া, আকলু মিয়া গংরা মিলে জুয়া খেলছিল। এ সময় সে মোবাইল হাতে নিয়ে তাদের পাশ দিয়ে যাচ্ছিল।

এতে জুয়ারীরা সন্দেহ করে হয়তো তাদের ছবি তুলেছে। কোন কিছু বুঝে উঠার আগেই তাকে ঝাপটে ধরে জুয়ারীদের সাথে থাকা ছুরি দিয়ে উপর্যুপরি আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত করে এবং বাম হাত ভেঙ্গে ফেলে। এ সময় তার শোর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..